blog
Super Admin Views :81

জেনে নিন বিশ্বের অদ্ভুত সব উপহার প্রথা

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না। তবে উপহার যেটাই হোক, তার পেছনের উদ্দেশ্য হলো ভালোবাসা বিনিময়।

উপস্থাপনাই যেখানে আসল

জাপানে উপহারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এর মোড়ক বা প্রেজেন্টেশনের ওপর। খুব যত্ন করে উপহার প্যাক করা সে দেশে বাধ্যতামূলক। এমনকি মোড়কের ভাঁজও সেখানে অর্থ বহন করে। বিজোড়সংখ্যক ভাঁজকে মনে করা হয় সুখ ও উৎসবের প্রতীক। মিসরেও উপহার প্যাকিং নিয়ে চমৎকার নিয়ম আছে। সেখানে দুই স্তরের ভিন্ন রঙের কাগজ দিয়ে উপহার মোড়াতে হয়, যা অনুষ্ঠানে বাড়তি জাঁকজমক যোগ করে।

Tags :
Share :

Recent Post