Super Admin
Views :85
ক্ষুধা আর দারিদ্র্য নিয়ে জন্মেছি এই দেশে,
আশা ছিল-
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে
প্রাপ্য স্বাধীনতা পাবো সাধে।
কিন্তু
পেলাম না সাধে বাংলা মাকে-
বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে
পেয়েছি স্বাধীন বাংলাকে।
শুধু পেয়েছি স্বাধীনতা-
পাইনি হারানো সাথী,
শত বোনের ইজ্জত,
আর পারিনি রোধিতে
প্রিয়সীর প্রিয় কান্নার ধারা।
তুমি সেই প্রিয়হারা ভালোবাসা -
স্বাধীনতা,
তোমাকে লভিতে ঝরেছে
শত অফুটিত ফুল,
নিভে গেছে কত শত দীপ্ত অগ্নিশিখা।
তুমি সেই
ফুলঝরা, দীপনিভা বিনিময়ের স্বাধীনতা।
এত কষ্টে সাধ্য ,
হারানোর ব্যথা ভোলা
আঁখি নীর মুছা স্বাদের স্বাধীনতা-
হারাবো না তোমায়,
শত আসুক আঁধার,কালিমা
তুমি চির-জাগ্রত
চির অটল স্বাধীনতা।
Tags :
কবিতা
You May Also Like
Recent Post
-
জাতী গঠনে তারুণ্যের জয়যাত্রা
সংস্কৃতি, Jan 29, 2026 -
ফুল ছিঁড়ো না
কবিতা, Jan 29, 2026 -
সুষম খাবার কতটা জরুরি?
ফিচার, Jan 29, 2026 -
লালন সাঁইয়ের গান নিয়ে বাংলা একাডেমিতে গান পরি...
সংস্কৃতি, Jan 29, 2026 -
শিল্পকলায় শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা উৎসবে...
সংস্কৃতি, Jan 29, 2026 -
ফুটবল মার্কা পেলেন ক্রিড়া সংগঠক মিনহাজ
খেলা, Jan 29, 2026 -
ছোটদের কবি রবীন্দ্রনাথ
কবিতা, Jan 29, 2026 -
তাহসান–রোজার বিচ্ছেদের নেপথ্যের কারণ কী
বিনোদন, Jan 18, 2026 -
‘হাওয়া’ থেকে বড় পর্দায় ফিরছেন তুষি
বিনোদন, Jan 18, 2026

