blog
Super Admin Views :86

ফুটবল মার্কা পেলেন ক্রিড়া সংগঠক মিনহাজ

নীলফামারী জেলার কৃতি সন্তান মিনহাজ বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বসুন্ধরা কিংস বর্তমানে বাংলাদেশের সেরা ফুটবল ক্লাব। বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবকে বিশ্বমানের ফুটবল ক্লাব হিসেবে গড়ে তুলার ক্ষেত্রে ভুমিকা রেখেছিলেন মিনহাজ। এছাড়াও  তিনি  আরামবাগ ক্লাব, উত্তরবঙ্গ এফসি, কীর্তনখোলা এফসি সহ দেশের তৃণমূল পর্যায়ে ফুটবল ক্লাবের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই ফুটবল মাঠ থেকে রাজনীতির মাঠে কেন এ বিষয়ে তিনি বলেছিলেন, ক্রিড়া অঙ্গনের উন্নতির সাথে দেশের উন্নতির সম্পর্ক আছে। নীলফামারী জেলার ফুটবল অঙ্গনের ব্যাপক সম্ভাবনা রয়েছে, আমি এখানকার স্টেডিয়াম উন্নয়নে বেশ কিছু আন্তর্জাতিক খেলার আয়োজন করেছিলাম এবং এখানকার মানুষের অভূতপূর্ব সারাও পেয়েছিলাম। তাই আমি ভবিষ্যতে নীলফামারী তথা দেশের উন্নয়নে জাতীয় সংসদে একজন ক্রিড়া সংগঠক হিসেবে ফুটবলের উন্নয়নে কাজ করে যেতে চাই।

নীলফামারী জেলার তরুণ ও যুব সমাজের একটা বড় অংশ মিনহাজকে একজন ভালো প্রতিভাবান সংগঠক হিসেবে নীলফামারী তথা দেশের ক্রিড়া অঙ্গনের অগ্রগতির জন্য  নীলফামারী -২ সদর আসনে নির্বাচিত করতে চায়।

Share :

Recent Post