blog
Super Admin Views :101

ফুল ছিঁড়ো না

ফুল ছিঁড়ো না দেখবে এসো

ঘ্রাণটি নিতে কাছে ঘেঁষো। 

প্রজাপতির পাখায় উড়ে

ভালোবাসার ভাবটি জুড়ে।


চুপটি করে হাত বাড়িয়ে 

কাটা লতা সব মাড়িয়ে।

এসে দেখো ফড়িং নাচে,

বেড়ায় ঘুরে সোহাগ যাঁচে।

 

ছিঁড়বে কেন একটু দাঁড়াও

ওদের মতো প্রেমটি বাড়াও।

ফুল যে প্রতীক শান্তি সবার

নয়তো ছেঁড়া ভালোবাসার।

Tags : ফুল
Share :

Recent Post